সিলেটের গোলাপগঞ্জে টিলা কাটার অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও মাটি পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা ।
জানা যায়, ঢাকাদক্ষিণ ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে টিলার মাটি কেটে একটি অসাধু চক্র বিক্রি করে আসছে। পুলিশ ও উপজেলা প্রশাসন বার বার অভিযান পরিচালনা করে জরিমানা করলেও টিলা কাটা বন্ধ হচ্ছে না। এ ব্যাপারে প্রশাসনকে আরও কঠোর হওয়ার জন্য গোলাপগঞ্জের বিভিন্ন মহলের পক্ষ থেকে জোরালো দাবি জানানো হচ্ছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



