সিলেটের গোলাপগঞ্জে ট্রাকচাপায় জবরুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার সড়কের হিলালপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সিলেট থেকে গোলাপগঞ্জগামী দ্রুতগতির একটি ট্রাক বিপরীতগামী মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন।
সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনার পর ট্রাকটি স্থানীয় জনতা আটকে রাখেন। ট্রাকটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



