মৌলভীবাজারের কুলাউড়ায় পারাবত ট্রেনের ধাক্কায় আবদুল ওয়াহিদ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আমানীপুর এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহত ওয়াহিদ ওই এলাকার মৃত দছু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুর ১২টার দিকে ওয়াহিদ রেললাইনে বসা ছিলে। এ সময় সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যায়।
খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানাপুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।
এ রিপোর্ট লেখা (বিকাল ৪টা) পর্যন্ত রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেনি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



