সুনামগঞ্জের তাহিরপুরে মদ্যপানে মাতলামির জেরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি বাজার সংলগ্ন মাঠে গ্রামের নুর ইসলাম ও মন্টু মিয়ার পক্ষের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্র জানায়, মন্টু মিয়ার ভাই জানু মিয়া বৃহস্পতিবার রাতে মদ্যপ অবস্থায় নুর ইসলামসহ তার স্বজনদের অকথ্য ভাষায় গালাগালি করেন। শুক্রবার এ নিয়ে দু’পক্ষ মুখোমুখি অবস্থান নিলে পুলিশ ও এলাকাবাসীর উদ্যোগে বিষয়টি সালিস বৈঠকে সামধানের সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে শনিবার সকালে মন্টু মিয়ার লোকজনের উস্কানিমূলক আচরণে জবাব দিলে নুর ইসলামের লোকজনের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এ সময় নুর ইসলামের পক্ষের ৫ জন ও মন্টু মিয়ার ৪ জন লোক আহত হন। আহতদের সবাই তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে গুরুতর আহত দিরুলের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, দু’পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহতের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোন পক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



