কমিটি বিহীন ১৭ বছর কেটেছে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের।দেড়যুগ ধরে কমিটি নেই ঢাকাদক্ষিন সরকারি কলেজও।
এই সময়ের মধ্যে বিগত দিনে সিলেট জেলা ছাত্রলীগের ৩টি কমিটি গত হয়েছে। কিন্তু চক্র ভেদ করে বের হয়নি গোলাপগঞ্জ ছাত্রলীগ।
এনিয়ে চরম হতাশায় বছরের পর বছর পর করেছেন নেতাকর্মীরা। অনেকে রাজনীতি ছেড়ে পাড়ি দিয়েছেন প্রবাসে।যারা রাজনীতি ঘিরে রয়েছেন, হতাশার ঘোর অন্ধকার পেয়ে বসে তাদেরও।
অবশেষে নামজুল-রাহেলের নেতৃত্বে সিলেট জেলা ছাত্রলীগ তৃণমূল নেতাকর্মীদের উজ্জীবিত করতে উদ্যোগ নিলেন। তারা গোলাপগঞ্জের তিনটি ইউনিটকে আরও শক্তিশালী করতে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছেন।
শনিবার (২৬ নভেম্বর) বিকেলে প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে তারা নেতৃত্বে আসতে ইচ্ছুকদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করেছেন।হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি সাধারণ জীবনবৃত্তান্ত সংগ্রহের কর্মসূচিটাকে অসাধারণ রূপ দিয়েছে। অনেকেই একে সম্মেলন বলেও মনে করেছেন।
সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ জীবন বৃত্তান্ত সংগ্রহ করেন।
গোলাপগঞ্জ পৌর মিলনায়তনে অনুষ্ঠিত প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন নাজমুল ইসলাম।রাহেলে সিরাজের পরিচালনায় অনুষ্ঠিত এই অধিবেশনে বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও নাঈম আহমদ।সভায় স্থানীয় ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা আশা প্রকাশ করেন, দীর্ঘদিন কমিটিহীন গোলাপগঞ্জ উপজেলা পৌর ও ঢাকাদক্ষিন সরকারি কলেজ ছাত্রলীগে এখন প্রাণের সঞ্চার হয়েছে।
জীবনবৃত্তান্ত সংগ্রহ উপলক্ষ্যে ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে রীতিমতো উৎসবের আমেজ বিরাজ করছে।এই আগ্রহ ও উৎসাহ ধরে রেখে যোগ্য নেতৃত্ব বাছাইয়ের মাধ্যমে গোলাপগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করে এগিয়ে নিতে হবে।
এ ব্যাপারে আওয়ামী লীগসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে নেতৃত্ব বাছাইয়ের আহ্বান জানান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে গোলাপগঞ্জের এই তিনটি ইউনিটের নেতৃত্বে আসতে ইচ্ছুক ছাত্রলীগ নেতাদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করেন জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।
কমিটির ব্যাপারে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের একাধিক নেতা বলেন, গোলাপগঞ্জ রাজনীতির জন্য সিলেটের একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এই উপজেলায় সৎ, ত্যাগী এবং যোগ্যতা সম্পন্নদের নেতৃত্বে নিয়ে আসতে পারলে ছাত্রলীগ আরও গতিশীল হবে। আমাদের প্রত্যাশা, সংশ্লিষ্টরা বিষয়গুলো বিবেচনা করবেন।
জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ জানিয়েছেন, নেতৃত্বে আসতে ইচ্ছুক প্রচুর নেতার জীবন বৃত্তান্ত সংগ্রহ করা হয়েছে। এখন এগুলো যাচাই বাছাই করা হবে। এরপর স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আলাপ করে আমরা যতদ্রুত সম্ভব গোলাপগঞ্জের তিনটি ইউনিটের কমিটি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, এরআগে ২০০৫ সালে সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করেছিলো গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ। খায়রুল হককে সভাপতি ও রুহিন আহমদ খানকে সাধারণ সম্পাদক করে গঠিত হয়েছিল সেই কমিটি। পরে ২০০৭ সালে রুহিন পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করতে সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন। নতুন সাধারণ সম্পাদক হিসেবে শপথ নেন এম.এ ওয়াদুদ এমরুল। সেই কমিটির মেয়াদ শেষ হওয়ার পর থেকে কমিটিহীন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



