সুনামগঞ্জের শান্তিগঞ্জে NPL-বীর মুক্তিযোদ্ধা আমির আলী ফাউন্ডেশন কতৃক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত নোয়াখালী বাজার প্রিমিয়ার লীগের পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী’র একান্ত রাজনৈতিক সচিব ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ হাসনাত হোসেন।
(১৪ জানুয়ারি) শনিবার নোয়াখালী বাজার সংলগ্ন মাঠে বীর মুক্তিযোদ্ধা আমির আলী ফাউন্ডেশন কতৃক আয়োজিত ৮ম নোয়াখালী বাজার ক্রিকেট প্রিমিয়ার লিগ ২০২২-২০২৩ এর ফাইনাল অনুষ্ঠিত হয়।
পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, নোয়াখালী বাজার কমিটির সভাপতি রুকুনুজ্জামান রুকন, বীর মুক্তিযোদ্ধা আমির আলী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক কামাল আহমদ, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম মইনুল, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ নেতা সুহিন আহমেদ দুদু, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন সহ বিভিন্ন অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ।
পরবর্তী সময় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ফাউন্ডেশনের পক্ষ্য থেকে বস্ত্র বিতরণ করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



