জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সিলেটের গোলাপগঞ্জে মুজিবুর রহমান নামের এক কৃষককে হত্যা করার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।
শুক্রবার (১১ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।পাঁচ কন্যা সন্তানের জনক নিহত মুজিবুর রহমান পেশায় কৃষিজীবী ছিলেন।
এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ভাই সজিবুর রহমান, ফয়জুর রহমান, তাদের চাচাতো ভাই মুহিবুর রহমান, তার ছেলে এবাদুর রহমান ও আজাদ মিয়া। এছাড়া নিহতের আরেক ভাই ফয়জুর রহমান অবস্থা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার সকাল ১০টায় ভূমি ক্রয় সংক্রান্ত বিরোধ নিয়ে আইন উদ্দিন, তার বাবা কয়েছ আহমদসহ আবু বকর, ফয়েজ, তাদের ভগ্নিপতি নানু মিয়া গংরা মুজিবুর রহমানের সঙ্গে কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে মারধর করতে শুরু করেন। এসময় সাবুল দিয়ে মুজিবুর রহমানের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে রক্ষায় ভাই-ভাতিজারা এগিয়ে আসলেও তাদের ওপর হামলা করা হয়। পরে এলাকার লোকজন এগিয়ে এসে হামলাকারীদের নিভৃত করেন এবং আহতদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে নিয়ে রাত সোয়া ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মুজিবুর রহমান মারা যাওয়ার খবরটি এলাকায় জানাজানি হয়।
সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে মুজিবুর রহমান নিহতের খবর পেয়ে শুক্রবার রাতে ঘটনাস্থলে যাই। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে তাকে মাথায় সাবুল দিয়ে আঘাত করে হত্যা হত্যা করা হয়। ঘটনার বিষয়ে তিনি বিস্তারিত জানার চেষ্টা করছেন।তবে এখনো কাউকে আটক করা হয়নি।
এদিকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আহত আজাদ মিয়া বলেন, প্রতিবেশিীমৃত মুসন মিয়ার স্ত্রী মিনারা বেগমের কাছ থেকে নিহতের বাড়ি সংলগ্ন ৭ শতক ভূমি রয়েছে। ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যে ওই ভূমি ক্রয় করতে কথাবার্তা সম্পন্ন হয়। কিন্তু প্রবাসী নইম উদ্দিন বেশি দামে জায়গাটি কিনে নেন। একপর্যায়ে এলাকার লোকজনের মধ্যস্থতা দুই অংশ তাদের ও এক অংশ মুজিবুর রহমানকে দেন। কিন্তু এ নিয়ে প্রতিপক্ষ নইম উদ্দিন বিদেশ গিয়ে হুমকি দিতে থাকেন। তারা বিভিন্নভাবে ভূমির পুরো মালিকানা নিতে প্রাণনাশের হুমকি দেয়। আমরা এলাকার মুরব্বীদের ঘটনাটি বার বার জানিয়ে রাখি। কিন্তু মুরব্বীরা বলতেন, একজন হুমকি দিলেই কি মেরে ফেলবে?
তিনি বলেন, শুক্রবার সকালে তার চাচা মুজিবুর রহমানকে একা পেয়ে পিটিয়ে ও মাথায় সাবুল দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। তাকে বাঁচাতে গেলে আমাদেরও পিঠিয়ে জখম করা হয়। এরমধ্যে তারা ৪ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর নিহতের আরেক ভাই ফয়জুর রহমানের অবস্থা আশঙ্কা জনক রয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



