সিলেটের গোলাপগঞ্জে জুয়েনা বেগম (১৭) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে উপজেলার পৌর এলাকার দাড়িপাতন ২নং রোডের একটি কলোনি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, দীর্ঘদিন থেকে সুনামগঞ্জের দোয়ারাবাজারের নূরপুর গ্রামের মৃত সুলতন মিয়ার মেয়ে জুয়েনা বেগম (১৭) তার পরিবারের সাথে উপজেলার পৌর এলাকার দাঁড়িপাতন ২নং রোডের একটি কলোনীতে বসবাস করতো। সোমবার ভোরে বসতঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। পরিবারের লোকজনের অজান্তে সে বসতঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম বলেন, ময়না তদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



