অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের দায়ে গোলাপগঞ্জে আমার বাড়ী রেষ্টুরেন্টকে জরিমানা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের গোলাপগঞ্জ চৌমুহনীতে অভিযান পরিচালনা করে আমার বাড়ী রেষ্টুরেন্ট এর পরিচালক ছদরুল আলম চৌধুরীকে ৫হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম কবীর।
তিনি বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



