গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৯ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার ( ৩১ মে) বিকেলে উপজেলার আমুড়া ইউনিয়নের আমনিয়া বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, সড়ক পরিবহন আইন এবং ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনে ১০টি মামলায় ১৯ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



