সিলেটের গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
রোববার (১৫ মে) দুপুরে উপজেলার পৌর শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ জরিমানা আদায় করা।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির।
অভিযানে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সহযোগিতা করে।
এসময় গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।
জানা যায়, নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় রোববারও অভিযান পরিচালনা করা হয়।
এসময় গোলাপগঞ্জ বাজারের লাকী রেস্টুরেন্টকে ৫, বুশরা রেস্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও গোসতের দোকান, মুদি দোকানসহ মোট ৬টি মামলায় ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মোহাম্মদ গোলাম কবির বলেন, নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় আজও অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান অব্যহত থাকবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



