শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার আইনে ৩টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩১ অক্টোবর) বিকালে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার পুরানবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মিনহাজুল ইসলাম।
এ সময় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারায় সেন্ট্রাল ফার্মেসিকে ৩ হাজার টাকা, বসাক ফার্মেসিকে ২ হাজার টাকা এবং সাজিদ ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে সার্বিক সহযোগিতা করে র্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের একটি টিম।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



