হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, পাবনার চাটমোহর উপজেলার বোয়াইনমারি এলাকার রিবা খাতুন (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর উপজেলার তানিয়া (৩২)।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামাল জানান, শুক্রবার রাতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। ইতোমধ্যে এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



