হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের নূরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বামী মুখলিছ মিয়া ও স্ত্রী মাসুমা আক্তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। গতকাল শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
নির্বাচন কমিশন যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান প্রার্থী মো. মুখলিছ মিয়ার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে। পরে আপিল করলে তার মনোনয়নপত্র বৈধ হয়।
অবশেষে জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহির ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবালের আহ্বানের প্রতি সম্মান জানিয়ে স্বামী-স্ত্রী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
এ নির্বাচনে ১১ ডিসেম্বর প্রতীক বরাদ্দ ও ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



