হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে চালকসহ ২৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের সুদিয়াখলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
এরমধ্যে গুরুতর আহত অবস্থায় মুছা মিয়া (৪৮), মামুনুর রশিদ (৫০), আব্দুল আহাদ (৫৪), অসীম মিয়া (৪০), ইসতেহার চৌধুরী (৩২), আসাদুজ্জামান মিয়া (৩৪), রিয়া আক্তার (২৩), আব্দুল্লাহ মিয়া (৩৫), মনফুর মিয়া (৫০), প্রদীপ দাস (৪০), রুহুল আমিন (৫), নাসির উদ্দিন (৩৫), উওম কুমার (৪৮), প্রান্ত সূত্রধর (১৮), নির্মল ভট্রাচার্য (১৮), তানজিল আহমেদ (১৮) ও কতুব উদ্দিন (৪৪) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী এক্সপ্রেস বাসটি বেপরোয়া গতিতে যাচ্ছিল। এ সময় শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা এলাকায় পৌঁছলে একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসটি ধাক্কা লাগে। এ সময় চালকসহ ২৫ জন আহত হন। এতে দুমড়ে মুছড়ে যায় বাসটির সামনের অংশ। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) মোরশেদ আলম বলেন, আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সবাই শঙ্কামুক্ত রয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



