হবিগঞ্জের নবীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে অশ্লীল ভিডিও ও ছবি সংরক্ষণ এবং বিক্রয়ের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন।
সোমবার (১৮অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ চৌদ্দ হাজারী মার্কেটের নয়নমনি কম্পিউটার নেট নামক প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।
এ সময় নয়নমনি সরকারের কম্পিউটারে গোপনে সংরক্ষিত প্রচুর পরিমাণ অশ্লীল ভিডিও ফুটেজ ও ছবি পাওয়া যায়। আসামীর দোষ স্বীকার ও সাক্ষীর ভিত্তিতে ১৮৬০ এর ২৯২ ধারার অপরাধে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে অশ্লীল ভিডিও ধারণ ও সংরক্ষনের অভিযোগে ১০ হাজার টাকা অর্থদন্ড এবং অপরাধে ব্যবহৃত ২ টি কম্পিউটার সি.পি.ইউ জব্দ করে সরকারের নামে বাজেয়াপ্ত করা হয়। আইনশৃঙ্খলা রক্ষা ও প্রসিকিউশন সহায়তা প্রদান করেন নবীগঞ্জ থানা পুলিশ এর চৌকস সদস্য বৃন্দ । এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



