হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ আপন দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ অক্টোবর) ভোরবেলা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব এর নেতৃত্বে এসআই মো. মফিজুল হক, এসআই মো. কাওছার মাহমুদ তোরণসহ একদল পুলিশ বিশেষ অভিযান চালায় উপজেলার অলিপুর রেলগেট এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মাদক ব্যবসায়ী মো. কামাল মিয়া (৪০) ও মো. জালাল মিয়াকে (২৭) গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



