বন্যায় সব হারানো মানুষদের ১২ জনকে নতুন ঘর উপহার দিয়েছে যুক্তরাষ্ট্রের মিশিগান ভিত্তিক দুটি সংগঠন মিশিগান ব্যাডমিন্টন ফ্যামিলি ও আমিন রিয়েলটি অ্যান্ড অ্যাসোসিয়েটস। এর বাইরে ১৩ জনকে ঘর মেরামতের জন্য আর্থিক অনুদান এবং ৮৩ জনকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
হবিগঞ্জের আজমিরীগঞ্জের লঞ্চঘাটে আয়োজিত একটি অনুষ্ঠানে বুধবার দুপুরে যুক্তরাষ্ট্র প্রবাসী সৌমিক আমিন ও মাসুম আহমেদের সহযোগিতায় এসব নতুন ঘরের চাবি ও অনুদান হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শামসুদ্দিন মাসুম, যুক্তরাষ্ট্র প্রবাসী মাসুম, জাতীয় প্রেস ক্লাব সদস্য ও বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার সাখাওয়াত কাওসার, আজমীরিগঞ্জ থানার ওসি মাসুক আলী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারুল ইসলাম, বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের প্রভাষক মাহমুদ মিয়া, সমাজ সেবক নাজিমুদ্দিন বাহার, মুফতি নাসির উদ্দীন সৌরভ প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



