হবিগঞ্জের বানিয়াচংয়ে ছেলের মাছ ধরা দেখতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী পিতা মানিক মিয়ার (৫৫)।
বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে হবিগঞ্জ বানিয়াচং সড়কের শুটকি ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া উপজেলার কাতুকর্নপাড়া মহল্লার মৃত ছমেদ মিয়ার ছেলে।
বানিয়াচং থানার (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, মানিক মিয়া নামে ওই ব্যক্তির পুত্র শুকটি ব্রীজ এলাকায় জাল দিয়ে মাছ ধরছিল। এক পর্যায়ে শখের বসে ছেলের মাছ ধরার দৃশ্য দেখতে মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। পথিমধ্যে শুটকি ব্রীজের কাছাকাছি পৌছলে একটি মিনি ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
পরে স্বজনরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



