হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৪৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দর।
তারা হলেন, ঝনাইদহের শৈলকুপা থানার পদমদি শেখপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. ইমরান (২৭) ও হবিগঞ্জের মাধবপুর থানার আব্দুল ছোবহানের ছেলে মো. আঃ রহিম (২৩)।
আজ বৃহস্পতিবার সকার সোয়া ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জের ব্রাম্মণডোরা ইউনিয়নের আরীপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের হেফাজত থেকে ৪৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ দু’জনকেই শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের গণমাধ্যম শাখা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



