হবিগঞ্জ সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের লস্করপুরের একটি পুকুর থেকে আব্দুল আলী (৪০) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আব্দুল আলী বাহুবল উপজেলার দৌলতপুর গ্রামের আব্দুল গফুরের পুত্র।
বুধবার (২ মার্চ) সকালে তার লাশ উদ্ধার করেছে হবিগঞ্জ সদর থানার পুলিশ।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, ঢাকা-সিলেট মহাসড়কের লস্করপুরের একটি পুকুর থেকে আব্দুল আলী নামের ওই দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাদতন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



