হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে চাঁদাবাজির মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসেনজিৎ চন্দ্র দেবকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
মঙ্গলবার (০৯ নভেম্বর) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি চৌকস দল শায়েস্তাগঞ্জ পৌরসভার ড্রাইভার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত প্রসেনজিৎ দেব শায়েস্তাগঞ্জ পৌরসভার নুরপুর গ্রামের প্রিয়তুষ চন্দ্র দেবের ছেলে। র্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



