শায়েস্তাগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ কামাল হোসেন (২৫) নামের এক পেশাদার চোরকে আটক করেছে পুলিশ।
আটককৃত কামাল হোসেন নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ময়ালাকান্দি গ্রামের খোরশেদ আলীর ছেলে।
সোমবার রাতে উপজেলার অলিপুর এলাকার স্কয়ার কোম্পানির সামন থেকে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ১টি চোরাইকৃত ডিসকভারি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



