সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে পরিবহন আইন অমান্য করায় তিনটি মোটরবাইকের চালককে জরিমানা করা হয়েছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় পাগলা বাজার বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা বেগম। এসময় হেলমেট ব্যবহার না করা ও অধিক যাত্রী বহন করায় ৩ মোটরবাইক চালককে ১ হাজার ৭’শ টাকা জরিমানা করেন তিনি।
এসময় পরিবহন আইন যথাযথভাবে মেনে যাতায়াত করতে কড়া নির্দেশনা দেন সকিনা বেগম। এসময় উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



