করোনার প্রকোপের কারণে দুই বছর স্থগিতের পর পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান প্রবর্তিত শান্তিগঞ্জের ডুংরিয়া ঐতিহ্যবাহী এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে ৫১৬ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে।
শনিবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় ডুংরিয়া হাই স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত পরিক্ষার হল পরিদর্শন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, পরিকল্পনা মন্ত্রী’র একান্ত রাজনৈতিক সচিব ও শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল বারেক, পরিকল্পনা মন্ত্রী’র এপিএস মাসুম বিল্লাহ, সুনামগঞ্জ জেলা জেলা পরিষদের সদস্য মনিরুজ্জামান বারী সুজন।
এসময় শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি হাজী তহুর আলী, উপজেলা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমেদ সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক, বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



