মাওলানা এমদাদুর রহমান (র.) মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার এস.এস. সি/ দাখিল ২০২২ পরীক্ষায় জি.পি.এ ০৫ প্রাপ্তদের বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন।
১০ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় মুন্সি আরফান আলী হিজলবাড়ীতে মাওলানা এমদাদুর রহমান (র.) মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে ও সুয়েব আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর ড. আবু নাঈম শেখ। প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা এ.ডি.সি.(শিক্ষা) শেখ মহি উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, শান্তিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সীতু, পরিকল্পনা মন্ত্রী’র একান্ত রাজনৈতিক সচিব ও শান্তিগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন এবং শান্তিগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার।
এসময় জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন , উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নূরে আলম সিদ্দিকী, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ নেতা আবুল খায়ের, দরগাপাশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আবু খালেদ রুবেল চৌধুরী, কলকলিয়া ইউপি সদস্য মোহন আহমেদ, আওয়ামীলীগ অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



