১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শীতাংশু শেখর সীতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, শান্তিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, সাবেক উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য মনিরুজ্জামান বারী সুজন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ুম, উপজেলা আওয়ামীলীগ নেতা তেরাব আলী, দরগাপাশা সাবেক ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ও সাবেক পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান রফিক খান, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম শহীদ, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি এনামুল কবির, উপজেলা কৃষকলীগের আহবায়ক ফয়জুর করিম, যুগ্ম আহবায়ক আব্দুল গনী ভান্ডারী, উপজেলা তাতীলীগের সভাপতি মোস্তফা আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবাব মিয়া, আওয়ামীলীগ নেতা ননী গোপাল দাশ, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক সেলিম রেজা, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম মইনুল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজা মিয়া, সহ-সভাপতি জুবেল আহমেদ, দরগাপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ চৌধুরী হীরা, পাথারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুর আলম, উপজেলা কৃষকলীগ নেতা জালাল মিয়া, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রয়েল আহমেদ, সাধারণ সম্পাদক ইমরান আহমেদ, দরগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবু খালেদ চৌধুরী রুবেল, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সদরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাইম আহমেদ, সহ সভাপতি দিলন আহমেদ, সহ সভাপতি নিতাই দাশ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ আহমেদ আহমেদ সবুজ এবং উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



