হবিগঞ্জের নবীগঞ্জ-মার্কুলী আঞ্চলিক সড়কের উপজেলার বড় ভাকৈর (পশ্চিম ) ইউনিয়নের বাউসী পুকুর পাড় এলাকা নামক স্থানে সোমবার (২২ আগস্ট) সকালে ব্যাটারি চালিত টমটমের মুখোমুখি সংঘর্ষে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় টমটমের যাত্রী চৌকি গ্রামের মৃত ফনি ভূষণ চক্রবর্তীর পুত্র প্রবোধ চক্রবর্তী ঝন্টু (৫৫) গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সৈয়দপুর বাজারে মৃত্যুবরণ করেন।
পরে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, প্রবোধ চক্রবর্তী ঝন্টু চৌকি গ্রাম থেকে তার বাড়ীতে ব্যাটারিচালিত টমটমে যাওয়ার জন্য রওনা দেন। পথে অন্য একটি টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



