হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর গ্রামে কলেজছাত্র বিপ্লব ঘোষ (১৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানাপুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পরিবারের লোকজন বিপ্লব ঘোষের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
বিপ্লব ঘোষ নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর গ্রামের বিধু ভূষন ঘোষের ছেলে। তিনি নবীগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ১ম বর্ষেও ছাত্র।
এ ব্যাপারে এস আই আবু সাঈদ জানান, নিজ বসতঘরে তীরের সাথে গলায় রশি লাগানো ঝুলন্ত অবস্থায় বিপ্লব ঘোষের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এটি আত্মহত্যা না অন্য কিছু খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



