হবিগঞ্জের বানিয়াচংয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে মারামারি মামলার সাজাপ্রাপ্ত, গ্রেফতারী পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার ৮ পলাতক আসামিকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাতে থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিরা হলো, মারামারি মামলায় ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামি, উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত হিলাল উদ্দিনের পুত্র ছাত্ত মিয়া ও ২ বছরের সাজাপ্রাপ্ত এবং ১০ হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামি রমজান মিয়া (৪০), ১ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত আসামি একই গ্রামের ছাত্ত মিয়ার পুত্র কামাল উদ্দিন (২৫) গ্রেফতার করেন।
একই রাতে চুরি মামলার পলাতক আসামি চান্দের মহল্লা গ্রামের ইলিয়াছ মিয়ার পুত্র ইমরান হোসেন ওরফে ইমরান মিয়া ও মহি উদ্দিন (২২), গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি বাঘজুড় গ্রামের জহুর আলীর পুত্র সেলিম মিয়া (৩২), একই গ্রামের মৃত আব্দুল মিয়ার পুত্র জহুর আলী (৫৫), উজিরপুর গ্রামের মৃত আলা উদ্দিনের পুত্র ফজর উদ্দিন (৫৫) ও শাহপুর গ্রামের মৃত আঃ মতলিবের পুত্র মো. ছোলেমান মিয়াকে গ্রেফতার করা হয়।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
থানা এলাকায় যে বা যারা অপকর্মে লিপ্ত রয়েছে তাদের সকলেই আইনের আওতায় আনা হবে।
শুক্রবার আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



