সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকটা ও মাহারাম নদী থেকে বালি উত্তোলন নিয়ে পক্ষে বিপক্ষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। শুক্রবার সকাল ১১ টায় তাহিরপুর উপজেলা সদরে জাদুকাটা বালু মহালে অবৈধ সুবিধা নিতে না পারায় শ্রমিকের কর্মসংস্থান বন্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ এনে তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল এর বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেছে জাদুকাটা নদীর বালি ব্যাবসায়ী ও শ্রমিক সংঘ।
মানববন্ধনে শ্রমিক নেতা সত্তার আজাদ সহ অন্যান্য বক্তারা বলেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুলকে জাদুকাটা নদীতে অনৈতিক সুবিধা না দেয়ায় সুনামগঞ্জ জেলা প্রশাসক সহ সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দিয়েছে। যার প্রেক্ষিতে আমাদের অনেক ব্যাবসায়ী ও শ্রমিক জেল জড়িমানায় শিকার হয়েছে। অপরদিকে এ প্রতিবাদ মিছিল ও মানববন্ধনের বিপক্ষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাহিরপুর উপজেলা সদরের পুর্ব বাজারে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে তাহিরপুর সদর ও হাওর পাড়ের কৃষক নেতৃবৃন্দ।
কৃষকদের এ তাৎক্ষণিক সমাবেশে সভাপতিত্ব করেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন। এতে কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আলী মুর্তজা, কৃষি ও সমবায় সম্পাদক হাবিবুর রহমান খেলু, উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক শাহীন রেজা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল বাশার, উপজেলা যুবলীগ নেতা মিল্লাদ হোসেন প্রমুখ। কৃষকদের এ তাৎক্ষণিক সমাবেশ উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সেই সাথে মাহারাম নদীর বালি রক্ষা ও এ অঞ্চলের বোরো ফসল অকাল বন্যার হাত থেকে বাচিয়ে রাখার স্বার্থে আগামী দিনে বৃহৎ কর্মসূচি প্রণয়নের ঘোষণা দিয়েছেন বক্তারা। তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, মাহারাম ও জাদুকাটা নদীর বালি রক্ষা ও তাহিরপুর উপজেলার কৃষি ও কৃষকের স্বার্থে কথা বলায় (ডিও লেটার) আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে প্রতিবাদ মিছিলের আয়োজন করে । এ অঞ্চলের কৃষক জনতার অধিকার আদায়ে আমার এ অবস্থান সবসময় ঠিক থাকবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



