সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদে বাংলাদেশের প্রথম অনলাইন বিত্তিক ও প্রযুক্তি নির্ভরশীল ‘সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড’ এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৩ জানুয়ারি) শুক্রবার বিকেলে সাবেক ইউপি সদস্য মো. সালাম মিয়ার সভাপতিত্বে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ফিনান্সিয়াল এসোসিয়েট (সাংবাদিক) রাহাদ হাসান মুন্না’র সঞ্চালনায় বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের হল রুমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর তাহিরপুর উপজেলা (ইউনিট) ম্যানাজার কাউসার আহমেদ, সিনিয়র ফিনান্সিয়াল এসোসিয়েট মো. রায়হান কবির, জুনায়েদ আহমেদ, আল-আমিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. শামছু মিয়া, করিম আলী, মনির মিয়া, সহকারী শিক্ষক হোসাইন আহমেদ, আ.লীগ নেতা আনিস মিয়া, বাচ্ছু মিয়া, পারভেজ আহমেদ, আনসার সদস্য মো. পাভেল, কাউকান্দি বাজারের ব্যবসায়ী মো. শামছুল হক, জবুল হোসেন, তৌফিক মিয়া প্রমুক সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



