দোয়ারাবাজারে ৪টি টিলা কেটে ধ্বংস করার অপরাধে তিনজনকে ২ লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সল আহমদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে এ অর্থদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এসকেভেটর দিয়ে ৪টি টিলা কেটে ধ্বংস করার অপরাধে বোগলাবাজার ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামের নুরুল হকের পুত্র জামাল উদ্দিনকে (৫০) ২ লাখ টাকা জরিমানা করা হয়। একইভাবে টিলাকাটার দায়ে সমর আলী শেখ, রফিকুল ইসলামকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



