সুনামগঞ্জের দোয়ারাবাজারে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত চেক বিতরণ করা হয়েছে । ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়া রোগীর মধ্যে ৪লাখ ৫০ হাজার টাকা ও ৫ টি নিবন্ধন প্রাপ্ত বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে ৩৭ হাজার ৫শত টাকা করে মোট ৬ লাখ ৩৭ হাজার ৫শত টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
সোমবার ( ১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে চেক বিতরন ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা সমাজ সেবা কার্যালয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) ফয়সাল আহমেদ, উপজেলা কৃষি অফিসার শেখ মোহাম্মদ মহসিন, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ( ওসি) দেবদুলাল ধর, উপজেলার সকল ইউপি চেয়ারম্যান বৃন্দ, উপজেলার সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
বক্তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ব্যবস্থাপনার কারণেই জেলার বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা সমাজ সেবা দপ্তরের মাধ্যমে এই চেক পাচ্ছেন যেন তারা নিজেদের চিকিৎসা সঠিকভাবে করাতে পারেন এবং একজন সুস্থ ব্যক্তির মতো সমাজে বসবাস করতে পারেন। তবে এ সময় আরো যারা এই আর্থিক অনুদানের চেক পাননি তাদেরকেও পর্যায়ক্রমে এই সুবিধার আওতায় আনা হবে বলে জানানো হয়।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলাম জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ৯ জন ব্যক্তির মধ্যে ৫০ হাজার টাকা করে মোট সাড়ে ৪ লাখ টাকা ও ৫ টি নিবন্ধন প্রাপ্ত বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে ৩৭ হাজার ৫শত টাকা করে মোট ১ লাখ ৮৭ হাজার ৫শত টাকার অনুদানের চেক বিতরণ করা হলো।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



