সুনামগঞ্জের দোয়ারাবাজারে নদীতে ডুবে নিখোঁজের ১৫ ঘণ্টা পর এক শিশুর লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা।
রবিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার সুরমা ইউনিয়নের শরীফপুর গ্রাম সংলগ্ন সুরমা নদী থেকে শিশুটির ভাসমান লাশ উদ্ধার করা হয়।
শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে বাড়ি সংলগ্ন সুরমা নদীর পাড়ে প্রতিবেশি শিশুদের সাথে খেলতে যায় তিন বছরের শিশু রুনু বেগম। খেলার ফাঁকে সহসা নদীতে পড়ে নিখোঁজ হয় শিশু রুনু বেগম। সে নদী তীরবর্তী শরীফপুর গ্রামের এমরাজুল ইসলামের মেয়ে।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



