দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়া হাওরে জার্মান নারী পর্যটকের ভ্রমন শেষে ফেরার পথে প্রায় দেড় মাস পূর্বে তাহিরপুর উপজেলার নৌকা ঘাট থেকে ‘লিও’ নামের হাড়িয়ে যাওয়া পোষা বিড়ালটিকে পাওয়া গেছে।
সোমবার রাত ৯ টা ৪৫ মিনিটের সময় উপজেলা সদরের রায় পাড়া গ্রাম থেকে হাড়িয়ে যাওয়া‘লিওকে’দেখতে পেয়ে স্থানীয়রা আটক করেন।আটকের পর রাতেই বিষয়টি থানায় অবগত করে বিড়ালটিকে খাঁচায় বন্দী করে রাখা হয়।
তাহিরপুর থানার উপ পরিদর্শক (এস আই) গোলাম হাক্কানী বিড়ালটি খাঁচায় আছে নিশ্চিত করে বলেন,নিশ্চিত হওয়ার পর জার্মান নারী জুলিয়া ওয়াসিমানের কাছে হস্থান্তর করা হবে।
স্থানীয় ছাত্রনেতা ধীমান চন্দ জানান,বিড়ালটি সন্ধান পাওয়ার পর তাকে আটক করতে গেলে একাধিক লোককে কামড়িয়ে আহত করেছে বিড়ালটি।বর্তমানে পোষা বিড়ালটিকে অত্যন্ত যন্তসহকারে রাখা হয়েছে।
স্থানীয়রা জানান,প্রায় দেড়মাস আগে হাওরে ঘুরতে আসেন জার্মান নারী জুলিয়া ওয়াসিমান।তিনি বাংলায় কথা বলতে পারেন।বিড়ালটি হারিয়ে যাবার পর তাকে ফিরে পেতে তিনি নিজের ফ্লাইট বাতিল করেছেন।তিনি বিড়ালের সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করিয়েছেন।
উল্লেখ্য:দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট খ্যাত তাহিরপুর উপজেলার টাঙ্গুয়া হাওরে বেড়াতে আসেন জার্মান নারী জুলিয়া।সঙ্গে ছিল তার প্রিয় পোষা বিড়াল লিও।দিনভর হাওরের বিভিন্ন প্রান্তে ঘোরা শেষে উপজেলা সদরে ফেরার পথে তাহিরপুর বাজার সংলগ্ন মেশিনবাড়ি নৌকা ঘাট থেকে বিড়ালটি হারিয়ে যায়।হাড়িয়ে যাওয়া বিড়ালকে ফিরে পেতে নিজের ফ্লাইট বাতিল করেন ওই জার্মান নারী পর্যটক।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



