সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের ফাতেমানগর গ্রামের মো. সমুজ মিয়া (৫৩) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৭ মে) সকালে নিজ বাড়ির পাশের আম গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সমুজ মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ফাতেমানগর গ্রামের মৃত হাসন উল্লার ছেলে।
পুলিশ জানায়, সকাল ১০ টার দিকে আমগাছে ঝুঁলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ গাছ থেকে নামিয়ে প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ থানায় নিয়ে যায়। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন সেটা এখনও জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
দিরাই থানার উপপরিদর্শক (এসআই) মৃদুল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে নতুন সিলেটকে বলেন, মরদেহটি গাছ থেকে নামিয়ে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কি কারণে মারা গেল সে ময়না তদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।
এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...