সিলেটের দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে র্যাব ৬০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মাইক্রোবস (নোহা) জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার চন্ডীপুল এলাকায় এই অভিযান চালানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- শাহ্ আলম (৪৩) ও মশিউর আলম (৪০)। তাদের দুজনের বাড়ি হবিগঞ্জ জেলায়।
শুক্রবার র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, এ ঘটনায় তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



