দক্ষিণ সুরমায় ঘন কুয়াশার কারণে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে উঠে যায়। তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গেছে। রোববার ভোররাত সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দুই থেকে তিনদিন আগে যশোরের বেনাপোল থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয় চাউল বোঝাইকৃত ট্রাকটি। রোববার ভোর রাত সাড়ে ৪টার ঝিনাইদহ-ট ১১-০৯৭১ নং ট্রাকটি দক্ষিণ সুরমার তেলিবাজার বাইপাস এলাকায় আসা মাত্র ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে উঠে যায়। এতে ট্রাকের ব্যাপক ক্ষতি হলেও কেউ হতাহত হননি।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, দুর্ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। ছোটখাটো দুর্ঘটনা ঘটলে সেগুলো ডিউটিতে থাকা অফিসাররা মীমাংসা করে দেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



