নারায়ণগঞ্জের মনির হোসেন নামের এক কিশোরকে সিলেটে উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে পুলিশ ওই কিশোরকে তার মায়ের হাতে হস্তান্তর করে।
দক্ষিণ সুরমা থানা পুলিশ সূত্রে জানা গেছে- নারায়ণগঞ্জের বন্দর থানার শাহী মসজিদ এলাকার বাসিন্দা মনির হোসেন নামের ওই কিশোর বন্ধুদের সঙ্গে সিলেট বেড়াতে এসেছিলো। কিন্তু বৃহস্পতিবার দিনে তাকে ফেলে রেখে বন্ধুরা নারায়ণগঞ্জ ফিরে যায়।
সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মনির হোসেনকে একা ঘুরোঘুরি করতে দেখে স্থানীয় কয়েকজন তাকে দক্ষিণ সুরমার পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়ি ঠিকানা নিয়ে নারায়ণগঞ্জের বন্দর থানাপুলিশের সঙ্গে যোগাযোগ করে দক্ষিণ সুরমা থানাপুলিশ।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান তালুকদার বলেন,নারায়ণগঞ্জের বন্দর থানাপুলিশের মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই মনির হোসেনের মাসহ পরিবারের কয়েকজন সদস্য সিলেট আসেন। পরে তাকে মায়ের হাতে হস্তান্তার করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



