সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ট্যাকারঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোখলেসুর রহমান ও সহকারী শিক্ষক মুর্তজ আলীর উপর অতর্কিত হামলার ঘটনায় জরিত আল-ইদ্রিস সহ তার সঙ্গীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) ট্যাকারঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের উদ্যোগে কয়েকশত শিক্ষার্থীদের অংশগ্রহনের মাধ্যমে প্রতিবাদ মিছিল শেষে লাকমাবাজারে মানববন্ধন শুরু হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ট্যাকারঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মহিবুর রহমান সারোয়ার, সহকারী শিক্ষক ফকর উদ্দিন, আব্দুল লতিফ, আবুল কালাম, আব্দুর রউফ, আসাদুজ্জামান রুবেল, শিফা আক্তার, সুফিয়া আক্তার, ম্যানেজিং কমিটির সদস্য হাজী সুরুজ মিয়া, দুলদুল বাবু, ডা: বিল্লাল মিয়া, জাহের আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ট্যাকারঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী সিরাজুল ইসলাম, তোফায়েল আহমদ, জাহিদুল হাসান নয়ন, খাইরুল ইসলাম হিরা, আবুল কাউসার রাব্বি প্রমুখ সহ শিক্ষার্থী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।‘উল্লেখ্য: গত মঙ্গলবার উপজেলার ট্যাকেরঘাট স্কুল অ্যান্ড কলেজে বাংলা ক্লাস চলাকালীন সময়ে অত্র কলেজের দ্বাদশ শ্রেনীর প্রথম বর্ষের ইদ্রিস আলী ক্লাসে অমনোযোগী হওয়ায় তাকে শাসন করেন বাংলা বিভাগের প্রভাষক মোখলেসুর রহমান ও সহকারী শিক্ষক মুর্তজ আলী। এরই জের ধরে ক্ষেপে গিয়ে বুধবার রাত ৮ টায় দুই শিক্ষককে ট্যাকেরঘাট বাজার থেকে বাসায় ফেরার পথে কলেজে পড়–য়া ইদ্রিস আলী ও তার সঙ্গীরা মিলে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে রক্তাক্ত করে। এ ঘটনায় বাংলা বিভাগের প্রভাষক মোখলেসুর রহমান বাদি হয়ে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



