ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও এনডিএফ জোট এর চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু,র অর্থায়নে এনপিপি সিলেট জেলা ও মহানগর এর উদ্যোগে আজ নগরীর সাধুর বাজার এলাকার বন্যাপ্লাবিত অসহায় জনসাধারণের মাজে ত্রান সামগ্রী বিতরন করা হয় স্হানীয় স্কুল আশ্রয় কেন্দ্রে।
ত্রান সামগ্রী বিতরন করেন ন্যাশনাল পিপলস পার্টি সিলেট মহানগর আহবায়ক ইউসুফ আহমদ ও জেলা আহবায়ক মনোয়ার হোসাইন। এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর যুগ্ম আহবায়ক মামুন মিয়া, নজরুল ইসলাম, সায়হান আহমদ, আদনান আহমদ প্রমূখ। ত্রান বিতরন পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান কালে মহানগর সভাপতি ও সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ইউসুফ আহমদ বলেন – আমাদের পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয় গরীব দুঃখী মেহনতী মানুষের অকৃত্রিম বন্ধু। যে কোন দূর্যোগে তিনি উনার সাধ্য মতন চেষ্টা করেন জনগণের জন্য কিছু করতে। আমি উনাকে আমার এলাকার জনসাধারণের দূর্ভোগ তুলে ধরি তিনি তড়িৎগতিতে উদ্যোগ নিতে বলেন এবং সিলেট জেলা ও মহানগর এর নেতৃবৃন্দ কে নির্দেশ দেন আপনাদের পাশে দাড়াতে। তার ফলশ্রুতিতে আজকের এই আয়োজন। জনগনের বিপদ আপদে জনগনের পাশে থেকে জনগণের মন জয় করে জনগনকে নিয়ে আগামির সুন্দর ক্ষুধা মুক্ত বাংলাদেশ বিনির্মানে এনপিপি এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



