সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বন্যার্তদের পাশে রয়েছে। ত্রাণসহ বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের ব্যবস্থা করার চেষ্টা করা হবে। তিনি সরকারের পাশাপাশি বিত্তবানদের মানবিক কারণে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
শনিবার (২১ মে) শনিবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ কালে একথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রাজ্জাক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদন কান্তি সরকার, কামালবাজার ইউপি চেয়ারম্যান একরামুল হক, কামালবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার আলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা মোঃ ফারুক আহমদ মেম্বার, খলিলুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল মিয়া সেচ্ছাসেবকলীগ নেতা মনজুর আলী, জেলা ছাত্রলীগ নেতা আব্দুর রহমান, জাবেদ আহমদ, নিজাম উদ্দিন প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



