প্রতি বছরের ন্যায় এবারও যুক্তরাজ্যে বসবাসরত ইউনাইটেড বিয়ানীবাজার ইউকের উদ্যোগে বিয়ানীবাজার উপজেলার ৪নং শেওলা ইউনিয়নে রামাদ্বান উপলক্ষে অসহায় দুস্থ, মধ্যবিত্ত ও কর্মহীন পরিবারের মাঝে নগদ অর্থ সহায়ত প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে ৪নং শেওলা ইউনিয়ন পরিষদ এর প্রাঙ্গনে ৫৬ জন অসহায় মানুষের মধ্যে ও জামিয়া ইসলামিয়া দারুল উলুম আটগঞ্জ মাদ্রাসায় এ নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এতে সার্বিকভাবে সহযোগিতা করেন ইউনাইটেড বিয়ানীবাজার ইউকে এর প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি রুহুল এ রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ ও কোষাধক্ষ্য তাজুল ইসলাম হেলাল।
নগদ অর্থ বিতরণ পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৪নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহুর উদ্দিনের সভাপতিত্বে ও হাফিজ রুহুল আমিন মাস্টার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য জাকির হোসেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউনাইটেড বিয়ানীবাজার ইউকে এর প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি রুহুল এ রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন,ইউনাইটেড বিয়ানীবাজার ইউকের সদস্য রমিজ উদ্দিন,মিছবাহ উদ্দিন,মো.শিহাব উদ্দিন,শাকিল আহমদ প্রমূখ।
পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম আটগঞ্জ
মাদ্রাসার মাওলানা আছাদ মছনুন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



