সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় দুই ডাকাতকে আটক করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।
রোববার দিবাগত রাতে বিয়ানীয়াবাজার উপজেলার মুল্লাপুর ইউনিয়নের শাহী ঈদগাহ মাঠ সংলগ্ন সড়ক থেকে সামছুল ইসলাম সামুছ এবং জাফরান আহমদকে ডাকাতির প্রস্তুতিগ্রহণকালে আটক করা হয়।
আটককৃরা হলেন মুল্লাপুর ইউনিয়নের পাতন বড়পাড়া এলাকার সামছুল ইসলাম সামছু এবং জকিগঞ্জ উপজেলার খলিল আহমদের ছেলে জাফরান আহমদ।
তবে সে বসবাস করে বিয়ানীবাজার উপজেলার খশির আব্দুল্লাহপুর এলাকায়।
জানা যায়, ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে স্থানীয় জনতা উপস্থিত বুঝতে পেরে ঘেরাও করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেন।
পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতি কাজে ব্যবহার করার জন্য বিভিন্ন দেশীয় অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম এবং একটি প্রাইভেট কার তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা ও রয়েছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান তারা পেশাদার ডাকাত। বর্তমানে উপজেলার টাওয়ারের ব্যাটারি চুরির ও দুটি সংযুক্ত মামলা রয়েছে এই দুইজনের নামে।
তিনি আরও জানান, সামছুর বিরুদ্ধে ৮টি মামলা এবং জাফরানের বিরুদ্ধে ডাকাতি মামলাসহ ৪টি মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। তবে এই ঘটনায় পলাতক আরও ৪/৫ জন আসামী রয়েছেন। তাদেরকে ধরার জন্য পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



