মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ঈদুল ফিতরের’ বিষেশ উপহার হিসেবে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের তাহিরপুরে (৩য়) পর্যায়ে ৪৫টি ‘ভূমিহীন ও গৃহহীন’ পরিবারের মধ্যে গৃহ হস্থান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ১১ ঘটিকার সময় উপজেলা বঙ্গবন্ধু হলরুমে ‘ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে ‘ঈদ উপহারের’ ৪৫ টি ঘর হস্তান্তর করেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
এ সময় তাহিরপুর উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মো. আবুল হোসেন খাঁন, সাবেক সভাপতি আব্দুস ছোবহান আখঞ্জি, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির, উপজেলা কৃষি কর্তকর্তা হাসান উদ-দৌলা, উপজেলা সহকারি কমিশনান (ভূমি) মো. আলা উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ (তরফদার), সদর ইউপি চেয়ারম্যান মো.জুনাব আলী, সদরের সাবেক ইউপি চেয়ারম্যান মো. বোরহান উদ্দিন প্রমুখ।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ঈদুল ফিতরের’ বিষেশ উপহার হিসেবে ‘গৃহহীন ভূমিহীনদের’ মাঝে ৪৫ ঘর হস্তান্তর করা হয়েছে। তিনি আরো বলেন, তাহিরপুর উপজেলায় ৩য় পর্যায়ে মোট ৮৫ টি ঘর বরাদ্দ হয়েছে এর মধ্যে ৪৫টি ঘর ঈদ উপহার হিসেবে দেয়া হয়েছে অবশিষ্ট ঘরগুলো নির্মাণ কাজ শেষ হলে উপকারভোগিদের মাঝে হস্তান্তর করা হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



