সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন,বিতরণ করা হয়ছে।
১৪ ই এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় কম্বাইন্ড হারবেস্টার মেশিন বিতরন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত একজন কৃষকের হাতে কম্বাইন্ড হারভেস্টার মেশিনের রেপ্লিকা চাবি তুলে দেওয়া হয়। এরপর ৮জন কৃষকের মাঝে ৫টি রিপার, ২টি পাওয়ার ত্রেসার ও ১টি রাইস ট্রান্সপ্লান্টার প্রদান করা হয়।
কর্মসূচির আওতায় ১০৫০ জন কৃষকের মাঝে প্রদর্শনীর বীজ ও সার বিতরণ করা হয়েছে।
এসময় মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন রেণু, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি তারিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রায়হান পারভেজ রণি,সমাজসেবা অফিসার জনি রঞ্জন দে,নির্বাচন অফিসার জিবুন্নাহার,উপজেলা আইসিটি অফিসার নাঈম আহমদ,মাধ্যমিক অফিসার বদিউজ্জামান,যুব উন্নয়ন অফিসার আব্দুল মান্নান,মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলি আতিকা সুলতানা তিন্নি, ১ নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী জিয়াদ আলী,২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এব্যাপারে,উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রণি বলেন, উপজেলার ৬টি ইউনিয়নে ১০৫০ জন চাষীর প্রত্যেককে ৫ কেজি আউস ধান বীজ, ও ১০ কেজি এমওপি ২০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে।
কৃষি কর্মকর্তা আরও বলেন, কৃষকদের আধুনিক কৃষি যন্ত্রপাতি সেবা পেতে ৭০% ভর্তুকিমূল্যে ১৪ টি হারভেস্টর, ৫টি রিপার
২টি পাওয়ার ত্রেসার ও ১টি রাইস ট্রান্সপ্লান্টার প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং বলেন ,কিছুদিনের মধ্যেই কৃষকের দির্ঘদিনের লালিত স্বপ্ন, তাদের আগামী একটি বৎসরের খোরাক বোরো ধান কাটা শুরু হবে। নদীতে পানি বৃদ্ধি হওয়ায় কৃষকরা তাদের কষ্টে অর্জিত ধান ঘরে তুলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন,তার মধ্যে বৈশাখ মাসে শ্রমিক সংকট হয়। সরকার ভর্তুকি মুল্যে কৃষকদের ধান কাটার জন্য কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিচ্ছে। এতে করে কৃষক দ্রুততার সহিত ধান কেটে গোলায় তুলতে পারবে। আমরা এপর্যন্ত কোম্পানীগঞ্জের ৭ জন কৃষককে ভর্তুকি মুল্যে কম্বাইন্ড হারবেস্টার মেশিন দিতে পেরেছি। আরও ৭ জন কৃষকের মাঝে মেশিনগুলো প্রদান করবো।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



