সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এমপি বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। বর্তমান সরকারের আমলে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। তিনি বলেন সিলেট ৩ আসনের উন্নয়নে আমি অঙ্গিকারবদ্ধ। এই এলাকার উন্নয়নে আমি সর্বদা কাজ করে যাবো।
হাবিবুর রহমান হাবিব শনিবার (১২ই মার্চ) একাত্তরের রণাঙ্গনে শহীদ বীর মুক্তিযোদ্ধা মোঃ নেওয়ার আলী স্মরণে দক্ষিণ সুরমার মোগলাবাজারের সরিষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নবনির্মিত শহীদ মিনার শুভ উদ্বোধন উপলক্ষে শনিবার বীর মুক্তিযোদ্ধা শহীদ মোঃ নেওয়ার আলী পরিবার ও সরিষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মোগলাবাজার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য মোঃ আইয়ুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা অর্থ আদালতের সরকারি কৌঁসুলী ও সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট মোঃ রাজউদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক ও মহানগর দায়রা জজ আদালত এ্যাডিশনাল পিপি এ্যাডভোকেট শামীম আহমদ, যুক্তরাজ্য প্রবাসী অলিউর রহমান তালুকদার।
অনুষ্ঠানের সার্বিক সহযোগীতা করে একতা একাডেমী।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



