সিলেটের দক্ষিণ সুরমার পারাইচকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলকে সাথে বিভাগীয় স্টেডিয়ামের জায়গা পরিদর্শন করেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১০ফেব্রুয়ারি) সকাল ১১টায় দক্ষিণ সুরমার পারাইচকে সিলেট বিভাগীয় স্টেডিয়ামের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শনে করেন নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, আগে সিলেটে একটি বিভাগীয় স্টেডিয়াম ছিল লাকাতুড়ায়। যেটি আইসিসি ওয়াল্ড কাপকে সামনে রেখে ক্রিকেট স্টেডিয়াম হিসেবে নির্মাণ করা হয়। সেক্ষেত্রে আমাদের সিলেটে বিভাগীয় কোনো স্টেডিয়াম নেই।
তিনি বলেন, আজ থেকে ৬-৭ বছর আগেও বিভাগীয় কমিশনার ও ডিআইজিসহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা এই জায়গাটা প্রস্তাব করি।তারপর সেটা নিয়ে কিছু অগ্রসর হয়েছিলাম। কিন্তু পরবর্তীতে বিভিন্ন জটিলতার জন্য তা আর এগিয়ে নিয়ে যাওয়া যায়নি।
তিনি আর বলেন, এবার বিভাগীয় ক্রীড়া সংস্থার একটি সভায় আলোচনা হয়। নতুন বিভাগীয় কমিশনার ও এই আসনের সংসদ সদস্যসহ আমাদের সকলের ঐকান্তিক আগ্রহ বিভিন্ন কারণে আমরা এই জায়গাটি বিভাগীয় স্টেডিয়ামের জন্য পছন্দ করেছি।আমরা মনে করি সরকার যদি এই জায়গাটি আমাদের বিভাগীয় স্টেডিয়ামের জন্য নির্ধারণ করে দেন। তাহলে বিভাগীয় স্টেডিয়ামটিও সিলেটে হলো আর সকলের যাতায়াত সুবিধা হবে।
নাদেল বলেন, যেহেতু জায়গাটি সরকারি তাই আলাদা করে ক্রীড়া মন্ত্রণাল ব্যায় করতে হবে না। জায়গাটা নিচু সুরমা নদীর পাশে রয়েছে। নদী থেকে ড্রেজিং করে আমরা এই জায়গাটি ভরাট করে মাঠের উপযোগ করতে সহজ হবে এবং তা অল্প ব্যয়ে সম্ভব হবে আমাদের বিশ্বাস।
এসময় সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেন, আমাদের দক্ষিণ সুরমাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল পুর্ণাঙ্গ স্টেডিয়াম নেই। একইভাবে এই উপজেলায় সরকারি একাডেমিক ভবণগুলো কম।তাই আমি নির্বাচিত হওয়ার আগেও আমার দাবি ছিল দক্ষিণ সুরমায় দুই-তিনটি পুর্ণাঙ্গ স্টেডিয়ামের প্রয়োজন।ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে একটি অনুমোদন দিয়েছেন।সেটির কাজ আমরা আশা করি এ বছরের মধ্যে শুরু করতে পারবো।
তিনি বলেন, এই বিভাগীয় স্টেডিয়াম
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



