সুনামগঞ্জের দোয়ারাবাজারে দিনব্যাপী আশ্রয়ণ প্রকল্প ও ফসল রক্ষা বাঁধের কাজ, বিভিন্ন অফিস পরিদর্শন ও শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
বুধবার (৯ ফেব্রুয়ারি) দিনব্যাপি তিনি মুজিববর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীন পরিবারের গৃহনির্মাণ আশ্রয়ণ প্রকল্প ও ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন।
এছাড়া উপজেলা ভূমি অফিস, থানা প্রশাসন, বাংলাবাজার ইউনিয়ন পরিষদ, গ্রাম আদালত ও ডিজিটাল তথ্যসেবা পরিদর্শন করেন।
পরে তিনি বাঁশতলা হকনগর শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও ঝুঁমগাও আদিবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
জেলা প্রশাসক নির্মাণ কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে সুবিধাভোগীদের সাথে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং নির্ধারিত সময়ের মধ্যে ফসলরক্ষা বাঁধের নির্মাণকাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
দিনব্যাপী পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, ওসি দেবদুলাল ধর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান রোটারিয়ান এম আবুল হোসেন প্রমুখ।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সততা ও আন্তরিকতার সাথে ঘরের কাজ তদারকি করা হচ্ছে। যাদের ভূমি ও ঘর নেই এবং যারা প্রকৃতপক্ষে ঘর পাওয়ার যোগ্য তাদেরকেই ঘর বিতরণ করা হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



